1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

লাইভে আত্মহত্যার চেষ্টা করা ইউটিউবার অনুরাগে জ্ঞান ফিরেছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পারিবারিক অশান্তির জেরেই লাইভে আত্মহত্যার চেষ্টা করা ভারতীয় ইউটিউবার ও ‘বিগ বস’-খ্যাত রাইডার অনুরাগ ডোভালের জ্ঞান ফিরেছে। তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকা’ জানিয়েছে, শনিবার (৭ মার্চ) দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় ‘শেষ ড্রাইভে’ ঘোষণা দেন অনুরাগ। এরপর তিনি ১৫০ কিলোমিটারেরও বেশি গতি বাড়িয়ে গাড়িটি ডানদিকে ঘুরিয়ে ইচ্ছাকৃতভাবে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেন এবং দুর্ঘটনার শিকার হন।

লাইভ করলে প্রায় ৮২ হাজার দর্শক তার সঙ্গে যুক্ত ছিলেন; সেই ভক্তদের সামনে তিনি না ফেরার দেশে যাওয়ার কথা জানিয়েছিলেন। আহত অবস্থায় অনুরাগকে প্রথম মেরਠের সুভরতি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি গুরুতর হলে তাকে দ্রুত আর এক হাসপাতলে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে এবং তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার আগে আপলোড করা এক ভিডিওতে অনুরাগ বলেছিলেন যে, পছন্দের মেয়েকে বিয়ে করার প্রসঙ্গে কয়েকদিন ধরেই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছে। মানসিক চাপে তিনি গভীর হতাশায় ভুগছিলেন এবং আত্মহত্যার কথাও ভাবছিলেন, এই সিদ্ধান্ত হলে তাতে তার পরিবারকে দায়ী করার কথাও তিনি উল্লেখ করেছেন।

অনুরাগ ডোভাল ১৯৯৭ সালের ৩ মে দেরাদুনে জন্মগ্রহণ করেন। তিনি একজন জনপ্রিয় মোটোভ্লগার; ইউটিউবে তার চ্যানেলে প্রায় ৭.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৭.৪ মিলিয়নেরও বেশি অনুসারী আছে। হাই-এনার্জির ট্রাভেল ভ্লগ এবং মোটরসাইকেল রাইডিং ভিডিওর মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন, এবং ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে মূলধারার বিনোদন জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo