1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদবের জামিন অনুমোদিত

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউডের প্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব অবশেষে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদালত থেকে অন্তর্বতী জামিন লাভ করেছেন। সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত তার জামিনের জন্য শর্ত হিসেবে নির্দেশ দেন, দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১.৫ কোটি টাকা জমা দিতে। এই শর্ত পূরণ করার পরই তার জামিন মঞ্জুর হয়।

এর আগে, এই চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়ে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। এরপর থেকে তিনি দিল্লির তিহার জেলে ছিলেন। তবে তার বিপদে পাশে দাঁড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা, যারা তার জন্য সাহায্য ও সমর্থন করেছেন। এর মধ্যে সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও কেআরসহ অনেকের নাম উল্লেখযোগ্য।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজপাল যাদবের একটি ভিডিও। যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে বড় ভাই বলে গণ্য করে ধন্যবাদ জানাচ্ছেন। তবে এই ভিডিওটি বর্তমানে প্রচারিত নয়; এটি একটি পুরনো ক্লিপ, যেখানে তিনি প্রায় তিন মাস জেল জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, যা ২০১৮ সালে ধারণ করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo