1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
একজনের ভোট অন্যজনের দিতে পারার সম্ভাবনা খুবই কম: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ ভাই হত্যার বিচারের দাবিতে ভোটকেন্দ্রে মাসুমা হাদি প্ল্যাকার্ড হাতে উপস্থিত ভোটাধিকার প্রয়োগে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করেছি — ইভার্স ইজাবস ভোটকেন্দ্রে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ভিড় ও সেনাবাহিনীর হস্তক্ষেপ ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু

১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ মোট ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় (ফকিরখালি রোডের মুখে) অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের ভোটদান শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘আমি সকল নাগরিককে আহ্বান করছি—আপনি সবাই যেন রায় দিতে আসেন। দীর্ঘ ১৬ বছর তিনি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাননি; আজ সেই সুযোগ এসেছে ভোটের মাধ্যমে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা কোনও প্রতিকূলতা নিয়ে বেশি ভাবছি না। মানুষের ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনী যেন নিরপেক্ষ থাকেন, এই কামনা করি।’’

সরকার গঠনের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা মনে করি, আমরা সরকার গঠনের খুবই কাছাকাছি। ভোটের ফলাফল পর্যন্ত আমরা কেন্দ্রীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করব। আমরা জনগণের রায় মেনে নিব। জয় নিশ্চিতভাবেই হাতে রয়েছে; তবে জয়-পরাজয় থেকে বেশি আমাদের গুরুত্ব নিয়েছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং জনগণ যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই আমাদের মূল অঙ্গীকার।’’

আজ সকাল সাড়ে সাতটায় সারাদেশের মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই ফজরের সালাম দিয়ে সরাসরি ভোটকেন্দ্রের লাইনেও দাঁড়ান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রত্যেক কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দিতা চলছে বিএনপি ও জামায়াতের মধ্যেই। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থী মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo