1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

একজনের ভোট অন্যজনের দিতে পারার সম্ভাবনা খুবই কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোট অন্যজনের দিয়ে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত নগণ্য বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের সরকার আমলে কিছু বিতর্কিত নির্বাচনের সময় একজনের ভোট অন্যজনের দ্বারা দেওয়ার ব্যাপক অভিযোগ উঠেছিল। তবে এবারের নির্বাচনে সেই সম্ভাবনা খুবই কম। তবুও যদি এই ধরণের কোনো ঘটনা ঘটে, আমরা তা দ্রুতই খতিয়ে দেখব।’

তিনি আরও জানান, ছোটখাটো কিছু দুর্ঘটনাসহ অন্যান্য বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, বর্তমানে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু, শান্তিপূর্ণ, গোপন ও উৎসবমুখর পরিবেশে চলছে। তিনি আশ্বাস দেন যে, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সংবাদমাধ্যমের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে ভারতের কিছু অপপ্রচার ও প্রোপাগান্ডা রোধ করা সম্ভব হয়েছে। একইভাবে আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করলে গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে আরও সাহায্য করবে।’

পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় সমন্বয় কক্ষ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo