1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। মন্ত্রণালয় এই তথ্য রবিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যু প্রসঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত বা আনুষ্ঠানিক প্যারোল আবেদন করা হয়নি। পরিবার শুধুমাত্র মৌখিকভাবে জানতে চেয়েছিল যে তারা কি কারাগারের গেটে গিয়ে মৃত স্ত্রী ও সন্তানের লাশ দেখতে পারবে কি না, এবং মানবিক দিক বিবেচনা করে সেই সুযোগ প্রদানে যশোর জেলা প্রশাসন ও কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে।

বিজ্ঞপ্তিতে শোর করা হয়, এ ঘটনার বিষয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্যারোলে মুক্তির আবেদন’ করা হয়েছে বলে যে তথ্য ছড়িয়েছে তা সঠিক নয়। মন্ত্রণালয় অনুরোধ করেছে, গণমাধ্যমগুলো যেন সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের তথ্য অধিকার রক্ষা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo