1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কাস্টমস ডিউটি কমল, মোবাইল ফোনের দামও কমার সম্ভাবনা

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

গ্রাহক এবং দেশীয় উৎপাদকদের সুবিধার কথা মাথায় রেখে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশীয় মোবাইল সংযোজনকারীদের জন্য উপকরণ আমদানির শুল্কও ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর ওই সংশোধনী সম্পর্কিত পৃথক দুটি প্রজ্ঞাপন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করেছে বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানিয়েছেন।

এনবিআর জানিয়েছে, মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান শুল্ক ২৫% থেকে ১০% হওয়ায় ওই শুল্কে মোট ৬০ শতাংশ হ্রাস এসেছে। একইভাবে মোবাইল ফোন সংযোজনকারীদের উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ১০% থেকে ৫% হওয়ায় সেখানে প্রযোজ্য শুল্ক ৫০ শতাংশ কমেছে।

এই শুল্ক হ্রাস বাস্তবায়িত হলে বাজারে প্রভাব পড়ার হিসাব অনুযায়ী, ৩০ হাজার টাকার বেশি মূল্যবাহী সম্পূর্ণ আমদানি করা প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা কমতে পারে। আর ৩০ হাজার টাকার ওপরে দেশের মধ্যে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১,৫০০ টাকা পর্যন্ত কমবে বলে এনবিআর জানিয়েছে।

সরকার আশা করছে, আমদানি ও সংযোজনের ক্ষেত্রে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ফলে সব ধরণের মোবাইল ফোনে মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহন আরও সহজ হবে। এছাড়া স্থানীয় মোবাইল সংযোজন শিল্পও বিরূপ প্রতিযোগিতা থেকে মুক্ত থাকবে।

এনবিআর জানিয়েছে, ভবিষ্যতেও মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের পদক্ষেপ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo