1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিকের ধর্মঘটের ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

খুলনা বিভাগীয়ের ট্যাংকলরী মালিক ও শ্রমিকরা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এই কর্মসূচি ঘোষণা করা হয় রবিবার দুপুরে কাশিপুর মোড়ে ট্যাংকলরী ওনার্স ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায়। সভায় নেতৃবৃন্দ বলেছিলেন, বিএসটিআইয়ের আদেশ অনুযায়ী প্রতিটি ট্যাংকলরীতে ৫০০ থেকে ৯ হাজার লিটার জ্বালানি তেল প্রয়োজন হলেও, ডিপো থেকে ডিলার ও এজেন্টদের চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না। এর ফলে অনেক খুচরা বিক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নেতৃবৃন্দ দাবি করেন, বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী ৫০০ থেকে ৯০০০ লিটার তেল সরবরাহের বিষয়টি সরকারকে মানতে হবে। তারা জানিয়েছেন, এই দাবিগুলো মানা না হলে তারা আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেবে। এরপর অনির্দিষ্টকাল ধরে এই ধর্মঘট চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, শ্রমিক সংগঠনের নেতারা মীর মোকসেদ আলী, এনাম মুন্সি, আলী আজিম, গাজী মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo