1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খাদ্যের মজুদ বেশি, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যায়, সেখান থেকেই সরকার জরুরিভিত্তিতে আমদানি করে থাকেন। আজ রোববার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার আরও জানান, গত বছরে সরকারের গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিল, তবে এ বছর দেশের খাদ্যশস্যের মজুদ অপ্রত্যাশিতভাবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আশা ব্যক্ত করেন, এ অবস্থায় চালের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

খাদ্য উপদেষ্টা আমাদের জানান, বর্তমানে দেশের সরকারি গুদামে মোট ২০ লাখ ২৭ হাজার টন খাদ্যশস্য সংগ্রহ রয়েছে। এ ছাড়া, সরকার আরও ২৪ লাখ টন খাদ্যশস্য মজুদ বাড়ানোর সক্ষমতা রাখে। তিনি উল্লেখ করেন, আগামী বোরো মৌসুমেও বড় পরিমাণ ধান ও চাল সংগ্রহ করতে পারবে সরকার। চলতি আমন মৌসুমের ধান সংগ্রহের হারও ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, গত পাঁচ বছরের তুলনায় এ বছর খাদ্যশস্য মজুতের পরিমাণ সবচেয়ে বেশি।

ভারত থেকে চাল আমদানির বিষয়ে তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নেই। আমরা আমদানির ক্ষেত্রে কোনও রাজনৈতিক সমস্যা অনুভব করছি না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo