1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৯৮ জন আহত হয়েছেন। ঘটনাটি রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে ঘটে।

মেক্সিকো নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেনে মোট ২৫০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৯ জন ক্রু সদস্য। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়, আহত হয়েছেন ৯৮ জন, এবং আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতাল ভর্তি। বাকিরা সবাই নিরাপদে আছেন। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক এক্স পোস্টে দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর।

প্রেসিডেন্ট আরও জানান, ঘটনাস্থলে রেল ও রেলওয়ে পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা পৌঁছেছেন এবং নিহত ও আহতদের পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মেক্সিকো দুটি মহাসাগরের তীরবর্তী দেশ, যেখানে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের অববাহিকায় অবস্থিত বিভিন্ন শহর ও বন্দর সংযোগের জন্য ১৯৯৯ সালে চালু হয় বিশেষ রেল পরিষেবা ‘আন্তঃমহাসাগরীয় রেল’। এই রেল পরিষেবার দেখাশোনা করে মেক্সিকোর নৌবাহিনী।

যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেটি এই ‘আন্তঃমহাসাগরীয় রেল’-এর এক গুরুত্বপূর্ণ ট্রেন। এই দুর্ঘটনা দেশের অন্যতম বড় রেল দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে, এবং ঘটনার যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo