1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মীর শাহে আলম

  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, এ নিয়ে বেশ গুঞ্জন রয়েছে। অবশেষে, বিএনপি পক্ষ থেকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে। রবিবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। এ খবর নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এর আগে, বিএনপি এই আসনে সাবেক নেতা মাহামুদুর রহমান মান্নাকে মনোনয়ন দিয়েছিল। তবে তার ঋণখেলাপির কারণে তাকে নির্বাচন করার শঙ্কা দেখা দেয়। আজ সকালে ঢাকার একটি চেম্বার আদালত মান্নার ঋণ খেলাপির বিষয়টি ভুল সংশোধন করে, তাকে ঋণখেলাপি থেকে মুক্ত করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়। এর ফলে এই আসন নিয়ে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জানান, ‘আজ দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি বিকেল ৩টায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করবো।’ অন্যদিকে, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, ‘মীর শাহে আলমকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে, মাহামুদুর রহমান মান্নাকে এই আসন ছেড়ে দিতে বলা হয়েছিল। তবে এখন দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo