1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই ভোটাররা দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে : আজাদ

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, খুলনা অঞ্চল সাধারণ সম্পাদক এবং খুলনা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরে পেতে এবং সমাজে নীতি ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামি কাজ করছে। তিনি আরও বলেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং ইসলামী মূল্যবোধে ধ্রুবতুর সমাজ গঠন হোক। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং ইসলাম ভিক্তিক সমাজ গঠনে জামায়াতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছে। এই আসনে তারা দাঁড়িপাল্লার পক্ষেই রায় দেবেন। শনিবার সকালে কোরারার কয়রা বালিকা বিদ্যালয় মাঠে কয়রা পল্লী চিকিৎসক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই সভায় সভাপতিত্ব করেন কয়রা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমদাদুল হক। বক্তৃতা দেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দিন, সমিতির উপদেষ্টা লুৎফর রহমান, সুন্দরবন নার্সিং হোমের পরিচালক কামরুজ্জামান টুকু, সহকারী সেক্রেটারি কামরাজ্জামান ও আমিনুর রহমানসহ অন্যান্যরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo