1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আমরা কখনোই অন্য ধর্মের মানুষের উপর নিপীড়ন বিশ্বাস করি না

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মঞ্জু এই ৩১ দফার ভিত্তিতে দেশের বিভক্তি দূর করে সম্প্রীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করবেন। বিএনপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, যারা সকল ধর্মের মানুষের প্রতি সমর্থন ও বিশ্বাসের ভিত্তিতে একত্রিত। তারা কখনোই অন্য ধর্মের মানুষের উপর নিপীড়ন বা নির্যাতনে বিশ্বাস করে না।

গতকাল বুধবার সকাল ১১টায় খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব শুভ বড়দিনের শুভেচ্ছা জানাতে তারা বিভিন্ন কার্যক্রম চালায়। কেক ও ফুলের শুভেচ্ছা স্মারক হিসেবে সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চের ফাদার বিশ্বাস জেমস রমেনের হাতে তুলে দেন। একইভাবে, সকাল সাড়ে ১১টায় রূপসা স্ট্যান্ড রোডে কয়লাঘাট ব্যাপিস্ট চার্চে বড়দিনের শুভেচ্ছা হিসেবে কেক ও ফুল তুলে দেন উপজেলা আওয়ামী লীগের নেতা ফাদার টিটু চৌধুরীর হাতে।

এ সময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, গিয়াস উদ্দিন বুনি, শামীমুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, মোস্তফা কামাল, রবিউল ইসলাম রবি, মেহেদী হাসান সোহাগ, মাহবুব হোসেন, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, ইমরান হোসেন, আবু তালেব মোল্লা, মাহমুদ হাসান মুন্না, সেলিম বড় মিয়া, তরিকুল ইসলাম লিটন, এড. নাহিদ, কবির বিশ্বাস, জীবন মীর, জুয়েল রহমান, ফয়জুল ইসলাম বাবু ও মামুনুর রহমান রাসেলসহ আর অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo