1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দেশের ইতিহাসে সর্বচ্চো সোনার দাম ভাঙল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম আবারও বাড়ল। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে, ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। নতুন দাম আজ (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে কিছুটা কমেছে তেজাবি সোনার দাম। এই পরিস্থিতির ভিত্তিতে নতুন দামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ ডিসেম্বর টানা দ্বিতীয় দফায় সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় ১ হাজার ৪৭০ টাকা বৃদ্ধির মাধ্যমে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারিত হয় ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, এখন দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। অন্যদিকে, ২১ ক্যারেটের এক ভরি দাম হবে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের জন্য নির্ধারিত দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। সনাতন পদ্ধতিতে বিক্রির জন্য সোনার দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা প্রতি ভরি।

অপরদিকে, দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৭২ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৩৬২ টাকায়, ১৮ ক্যারেটের জন্য ৩ হাজার ৭৩২ টাকা, আর সনাতন পদ্ধতিতে বিক্রি রুপা ২ হাজার ৭৯৯ টাকায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo