1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খালেদা জিয়া আজ দেশের ন্যায়ের প্রতীক: প্রধান বক্তা

  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুধু দলের নেত্রীই নন, তিনি দেশের জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক। আল্লাহ তায়ালা তাকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, সেটি শত চেষ্টায়ও যারা এই মহানুভবতার নজিরকে অস্বীকার করতে পারেনি, তাদের সে মর্যাদা ফিরিয়ে দিতে পারেনি।

গতকাল রোববার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের কুদ্দুস মেম্বরের বাড়িতে মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া দেশের মুক্তির জন্য সংগ্রামের দৃঢ়তার প্রতীক। তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে দেশবাসী অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ থাকছে।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এমএ মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জিএম কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জাবেদ হোসেন মলি­ক, বিকাশ মিত্র, শফিকুল ইসলাম বাচ্চু, মিকাইল বিশ্বাস, কবির শেখ, সাইফুল, আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোঃ রয়েল সহ মহিলা দলের নেত্রী শাহানাজ বেগম, মনিরা সুলতানা ও রোকসানা বেগম। এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo