1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অল্প সময়ের জন্য বন্ধ

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বর্তমানে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির জটিলতার কারণে রোববার (২১ ডিসেম্বর) থেকে এই সেন্টারের সব কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা দেওয়া হয়। ভারতীয় সহকারী হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রামের আইভ্যাক অল্প সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিলেন, তাদের জন্য নতুন তারিখ পরে জানানো হবে।

এর আগে, নিরাপত্তার অবনতির কারণে ১৭ ডিসেম্বর দুপুর ২টার পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তী দিন সকাল থেকে এই কেন্দ্র আবার স্বাভাবিকভাবেই কার্যক্রম চালু করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo