1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অভিনেত্রীকে ভিড়ের মধ্যে হেনস্তার শিকার, ওড়না ধরে টান

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

অনুরাগীরা তারকাদের সাথে ছবি তোলার জন্য উত্সাহিত হন। অনেকেই ফ্রেমবন্দি হওয়ার সময় প্রিয় অভিনেতাদের স্পর্শ করেন। কিন্তু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি ঘটে যখন সীমা অতিক্রম হয়। এবার তেমনি এক অপ্রীতিকর ঘটনা ঘটল দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতের ঘটনা। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার অভিনেতা প্রভাস এবং নিধির নতুন সিনেমা ‘রাজা সাব’ এর গানের লঞ্চের পর অভিনেত্রীর বেরোনোর সময় সেই ভিড়ের মধ্যেই হেনস্তার শিকার হন। ভক্তেরা নিরাপত্তা উপেক্ষা করে সেলফি তোলার জন্য রাস্তা অবরুদ্ধ করে থাকেন। কেউ পেছন থেকে ধাক্কা দেন, আবার কেউ ভিড়ের মধ্যে নিধির গায়ের ওড়না ধরে টান হাঁকান।

অভিনেত্রীর জন্য এই অসুবিধা ও হেনস্তার ঘটনা খুবই উদ্বেগজনক। ঘটনাস্থলে উপস্থিত থাকার সময় তার নিরাপত্তা ঝুঁকির মধ্যেই পড়ে যান। এই ঘটনার কারণে অভিনেত্রীর জন্য রাস্তা দিয়ে এগোনো কষ্টকর হয়ে ওঠে এবং তাকে বেশ হিমশিম খেতে হয়।

অভিনেত্রীর এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়েছেন অনেক নেটিজেন। তারা মন্তব্যের ঘরে উল্লেখ করেন, ‘মানুষের এই দল হায়নার মতো খারাপ আচরণ করছে। পুরুষেরা দেখুন, তারা একজন মহিলাকে এভাবে হয়রানি করছে। ঈশ্বর যেন তাদের সবাইকে অন্য গ্রহে নিয়ে যান।’

তেলেগু সিনেমার জনপ্রিয় এ নায়িকা ‘মুন্না মাইকেল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার বিপরীতে ছিলেন অভিনেতা টাইগার শ্রফ। সর্বশেষ বড় পর্দায় তাকে দেখা গেছে সানি দেওলের বিপরীতে ‘জাট’ সিনেমায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo