1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) মারা গেছেন। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠজন ঈশা খান।

প্রাথমিকভাবে জানা যায়, দুপুরে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়; সেখানে পৌঁছানোর কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেনস সুমন ১৯৯০ এর দশকে ‘একটা চাদর হবে’ গান দিয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন। এই গানে ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এরপর বিভিন্ন মিক্সড এলবামসহ আরো একাধিক গান দিয়ে শ্রোতাদের মন জয় করেন। যদিও এর মধ্যে দীর্ঘ এক যুগের জন্য তিনি সংগীত থেকে বিরত ছিলেন, তবে চলতি বছরে আবার সক্রিয়তা শুরু করেন।

সাম্প্রতিক সময়ে তাঁর গাওয়া ‘আমি চাইব না’ গান প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন, নতুন কিছু গান নিয়ে ফিরে আসছেন। কিন্তু তার আগেই নির্ধারিত সময়ের আগে তিনি চলে গেলেন।

জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ ১৯৯৭ সালে প্রকাশিত হয়। এরপর মুক্তিপ্রাপ্ত হয় ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম। ২০০৮ সালে তার শেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ প্রকাশিত হয়। তার অকাল প্রয়াণ ব্যথিত সবাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo