1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সার্বিক সহযোগিতার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া একটি বড় চ্যালেঞ্জ। তিনি বিএনপিকে আঙ্গুল তুলে চলে বলেন, সব দলের সম অধিকার নিশ্চিত করতে হলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে, যেখানে সব প্রার্থীকে সমান সুযোগ থাকবে। এ বিষয়ে প্রশাসনের দায়িত্ব গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তা যেন কোন দলের প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাজ না করেন, সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে সব কর্মকর্তা নির্বাচন কমিশনের অধীনে চলে যান। ফলে প্রশাসন যেন কোন দলের প্রার্থীকে সুবিধা দিতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে, পিয়ার ও পাঁচ দফার আন্দোলনে জড়িত ৮টি দল দেশের ও জনসাধারণের স্বার্থে এই আন্দোলন চালাচ্ছে, যাতে কোনো সংঘাত বা রক্তক্ষয় হয়, তা তিনি চান না। এ কারণে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করে এই দাবিটি বাস্তবায়ন করবেন বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা-৫ আসনের জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে দুপুরে ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া আজিজুর ইসলামের আল্লারদান ইট ভাটায় মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলার আমির মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, গাজী সাইফুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা ওমর আলী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু সাঈদ আহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার, ইসলামী আন্দোলন নেতা মুফতি আবদুস সালাম ও মুফতি মাহবুবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন সরদার, সহ-সম্পাদক আজিজুল ইসলাম মোড়ল, ভাটা মালিক আবিন উদ্দিন ও বাহার উদ্দিন সহ আরও অনেকে। এর পাশাপাশি সকালে কাঁঠালতলা বাজারে জনসংযোগ ও মঠবাড়ীয়া কওমি মাদরাসা শিক্ষক মন্ডলী, ছাত্র ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo