1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

ইসির ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তার নিয়োগ

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য জাতীয় নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এর মধ্যে শুধু তিনজন নিজস্ব লোকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। এই তথ্য বুধবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশনে কর্মকর্তাসহ মোট ৬৯ জনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন ঢাকা-১৩ ও ১৫ নম্বর আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে। চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করবেন চট্টগ্রাম-১১ নম্বর আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্বে থাকবেন খুলনা-৩ নম্বর আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে।

অপরদিকে, দেশের অন্যান্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরাও তাদের এলাকায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আজ (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ সংসদ নির্বাচন এর তফসিল ঘোষণা করবেন। ইসি জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo