1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
৭ জুন বাজেট অধিবেশন: সংসদে পেশ হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পবিত্র ঈদুল আজহার জন্য ২৫ মে থেকে ৩১ মে টানা সাত দিন সরকারি ছুটি রেললাইনের ঘেঁষে কোরবানির হাট বসানো যাবে না: রেল মন্ত্রণালয় ইসলামপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড; প্রধান আসামি সাদিক খালাস জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি সাদিক খালাস সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু; গ্রেফতারি পরোয়ানা জারি মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন রাজধানীর সব ভবনে সৌর প্যানেল বসানোর উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার বিতরণের উদ্যোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ঢালিউডের ইতিহাসে কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। প্রায় তিন দশক ধরে এই রহস্য অব্যাহত থাকলেও চলতি বছর অক্টোবরে আদালতের রায়ের মাধ্যমে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। আজ রোববার, ৭ ডিসেম্বর, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আজ সে কাজ সম্পন্ন করতে পারেননি।

তদন্ত কর্মকর্তা আদালতের কাছে প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানের আদালত এই প্রতিবেদন দাখিলের জন্য ৫ সপ্তাহের সময় বাড়িয়ে দেন। ফলে, সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধরা হয়েছে ১৩ জানুয়ারি।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গেল ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাটি নতুন করে হত্যা মামলায় রূপ নেয়। পরের দিন, ২১ অক্টোবর, রমনা থানায় সালমানের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করেন তার মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। এই মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

হত্যার মামলায় আসামিদের মধ্যে সামিরা-ডন ছাড়া আরও অন্তত: শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭) উল্লেখযোগ্য। এ ছাড়া, আরও কিছু ব্যক্তিকে অজ্ঞাত হিসেবে এই মামলায় আসামি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo