1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) আর নেই। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন ঈশা খান।

প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরে হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন জেনস সুমন। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে কিছু পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেনস সুমনের প্রথম জনপ্রিয় গান ছিল ‘একটা চাদর হবে’, যা নব্বই দশকে রাতারাতি তাকে জনপ্রিয়তার শীর্ষে ঠেলে দেয়। ইথুন বিংবুসহ অন্যান্য শিল্পীদের সাথে তার গাওয়া এই গান শ্রোতাদের মন জয় করে। এরপর তিনি একাধিক অ্যালবাম প্রকাশ করেন, যার মধ্যে মিক্সড অ্যালবামও রয়েছে। দীর্ঘ এক যুগের বিরতির পরে চলতি বছর আবার তিনি সংগীতের সঙ্গে যুক্ত হন। সম্প্রতি প্রকাশিত হয় তার গাওয়া ‘আমি চাইব না’ গান। তখন তিনি জানিয়েছিলেন, আরও নতুন কিছু গান নিয়ে ফিরছেন। কিন্তু তার আগেই তিনি না ফেরার দেশে চলে যান।

শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ ১৯৯৭ সালে প্রকাশিত হয়েছিল। এরপর আরও কয়েকটি জনপ্রিয় অ্যালবাম প্রকাশিত হয়, যেমন- ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ অন্যান্য। তার সর্বশেষ অ্যালবাম ছিল ২০০৮ সালে প্রকাশিত ‘মন চলো রূপের নগরে’। তাঁর মৃত্যু বাংলা সংগীতজগতে এক গভীর শোকের ছায়া ফেলেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo