1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আত্মসমর্পণের পর জামিন পেলেন

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

পাশাপাশি পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর পাশাপাশি তার ভাই আলিসান চৌধুরীকেও আদালত জামিন দিয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর আদালত-আফরোজা হক তানিয়া মেহজাবীন এবং তার ভাইয়ের জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম। তিনি জানান, জামিনের শুনানি বিচারকের খাস কামরায় অনুষ্ঠিত হয়।

মামলার সূত্রে জানা যায়, আসামিরা অনেক দিন ধরে একটি পারিবারিক ব্যবসার পার্টনার হওয়ার প্রলোভনে মোট ২৭ লাখ টাকার বেশি টাকা বিভিন্ন সময় নগদ ও বিকাশের মাধ্যমে ধার্য করেন। পরে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী অনেক সময় টাকা চাইলেও তারা সময়ের পরিবর্তে ‘আজকে দিব’, ‘কালকে দিব’ বলে কালক্ষেপণ করেন।

১১ ফেব্রুয়ারি বিকেলে টাকা চাইতে গিয়ে আসামিরা অজ্ঞাতনামী ৪-৫ জনের সঙ্গে বাদীর মধ্যে অশোভন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেয়। তারা বলে, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, নইলে আমরা জানো মারবো।’ এই ঘটনায় বাদী আমিরুল ইসলাম ভাটারা থানায় মামলা করেন।

অভিযোগের ভিত্তিতে আদালত আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আগামী ১৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে। মামলার বিবরণে জানা যায়, দীর্ঘ দিন ধরে পারিবারিক ব্যবসার অংশীদার হওয়ার কথা বলে আসামিরা টাকা আত্মসাৎ করেন এবং বিভিন্ন সময়ে হুমকি-ধামকি প্রদান করেন। দুর্ব্যবহার ও জীবননাশের হুমকি দেওয়ার ঘটনায় বাদী মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo