1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু সতর্কবার্তা দিয়ে বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টাও চলমান। এই পরিস্থিতিতে নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ, কারণ গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার শাসনামলে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

সোমবার সকাল সাড়ে ১১টায় ১৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুল জলিল বিশ্বাস, ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা মরহুম আব্দুল আজিজ, যুবদলের সাবেক নেতা মরহুম আরাফত রহমান মাসুম, সাংবাদিক মরহুম এটিএম আব্দুর রফিক, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম মোজাফফর হোসেন, সাবেক যুগ্ম-সম্পাদক মরহুম শেখ ফারুক হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও, অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া এবং তাঁদের ভরসা দিয়ে দোয়া করেন। এ সময় তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উদ‍্যোগী ও একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, সাদিকুল রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, আসলাম হোসেন, আলমগীর হোসেন আলম, ইকবাল হোসেন, রিয়াজুর রহমান, মাসুদ খান বাদল, আব্দুল হাকিম, আতিকুর রহমান, সাইমুন ইসলাম রাজ্জাক, অরিফুর রহমান আরিফ, আমির হোসেন বাচ্চু, এম এ সালাম, বাবুল হোসেন, সুলতান মাহমুদ সুমন, শহিদুল ইসলাম খোকন, জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান টুটুল, আবু তালেব, ওহেদুর রহমান বাবু, সমির কুমার সাহা, শুকুর আলী, সজল আকন নাসিব, আব্দুল্লাহ আল মামুন, আসাদ সানা, আবুল কাশেম, জাহিদুল ইসলাম শেখ, সেলিম বড় মিয়া, আলাউদ্দিন আলম, জাহান আলী সরদার, হারুন মোল্লা, খান রাজিব, খন্দকার সোহেল, শামীম রেজা, পারভেজ মোড়ল, মেজবাউল আলম পিন্টু, ফিরোজ আহমেদ, সোহরাব হোসেন, এড. এনামুল কবির, আবুল কালাম গাজী, জুয়েল রহমান, আক্তারুজ্জামান, ফারুক হোসেন, আব্দুর রহিম, ইউনুচ সরদার, আব্দুল করিম, পারভেজ আহমেদ, জাহিদল ইসলাম জিহাদ, মামুনুর রহমান রাসেল, শফিক উদ্দিন, তানভীর প্রিন্স, মো: মুন্না, মারুফ হোসেন, মহিউদ্দিন মঈন, ফিরোজ হোসেন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo