1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক মৈথিলী ঠাকুর

  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ভারতীয় রাজ্য বিহারের বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিশাল বিজয় লাভ করেছে। শুক্রবার সকালে ভোট গণনা শুরু হতেই রাজনৈতিক পরিস্থিতির নতুন চিত্র স্পষ্ট হয়ে উঠে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিহারের ভোটাররা বিজয় মিছিল শুরু করেন, উচ্ছ্বাসে ভেঙে পড়েন উৎসাহী ভোটাররা।

এই নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি টিকিটে জিতেছেন জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর এলাকার রােজ্য জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে বিশাল ব্যবধানে হারিয়েছেন তিনি। এই জয়ের ফলে তিনি এখন ভারতের সব থেকে যুবপ্রাপ্ত বিধায়ক হিসেবে পরিচিত। তার বয়স এখন মাত্র ২৫ বছর।

মৈথিলী ঠাকুরের জন্ম ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে। শৈশব থেকেই বাবা ও দাদার সঙ্গে শাস্ত্রীয় ও লোকসংগীতের সূচনা করেন তিনি। ২০১৭ সালে রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হিসেবে তার পরিচিতি বাড়ে।

নির্বাচনের কয়েক দিন আগে বিজেপিতে যোগ দেন মৈথিলী। এই সিদ্ধান্তে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আমার কাছে অনুপ্রেরণার ź। আমি এখানে সমাজসেবা এবং বিহারের উন্নয়নে অবদান রাখতে এসেছি।’

এছাড়া এক সাক্ষাৎকারে তিনি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) কে জানান, ‘এটা আমার স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাদের সেবা করব। বর্তমানে আমি আলিনগরকে কেন্দ্র করে ভাবনা চিন্তা করছি, কীভাবে সেখানে কাজে লাগবো।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo