1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

গভর্নর: রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনৈতিক উন্নয়ন আরও দৃঢ় হবে

  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাংলাদেশের ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে অর্থনীতি আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে। শনিবার (০৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টের হল রুমে আয়োজিত মাইক্রোক্রেডিট রেগুলেটরির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাংকের অর্থের সহজে পৌঁছানোর লক্ষ্যে অনুষ্ঠিত আঞ্চলিক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি ভবিষ্যতে পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে বলেন, দেশের বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপের কোম্পানিগুলোর ক্লেমগুলো স্থাপন করার চেষ্টা চলেছে, যা সফল হলে দ্রুত ইতিবাচক ফলাফল দেখা যাবে। আরো বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo