1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আজাদ: সব রাজনৈতিক দলের সমান সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে

  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই জাতীয় সনদকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করতে হবে। এই প্রেক্ষাপটে তিনি জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি প্রদান করে তার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলছেন তারা। আজাদ আরও উল্লেখ করেছেন, দেশের জনগণ একটি সম্পন্ন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। এজন্য তিনি সব রাজনৈতিক দলকে সমান সুযোগ ও স্বাধীনভাবে কার্যক্রম চালানোর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

গতকাল শনিবার সকালে নগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে জামায়াতের খুলনা অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের নির্বাচনী দায়িত্বশী মাস্টার শফিকুল আলম। উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মুহাদ্দিস রবিউল বাসার, খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরার আমীর শহিদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলার আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলার সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, বাগেরহাট জেলার সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বাগেরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী মঞ্জুরুল হক রাহাতসহ আরও অনেকে। এতে খুলনা অঞ্চলের চারটি জেলার প্রতিনিধি, মহানগরীর ১৩টি আসনের পরিচালকদের পাশাপাশি সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo