1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ববকুলের আহবান: ধর্মের নামে বিভ্রান্তি রুখে দাঁড়াও

  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

খুলনা মহানগরীর খালিশপুর বৈকালী বড় বয়রা এলাকায় অবস্থিত বায়তুল নাজাত নূরানী মসজিদ ও মাদ্রাসা একাডেমীর সম্প্রসারণ (এক্সটেনশন) কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “রাজনীতি খারাপ নয়, কিন্তু কিছু অসৎ রাজনীতিবিদদের কারণে আমাদের সমাজে রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা চাই, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাজনীতি ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সবাই একত্র হতে হবে।”

বকুল আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের শেখিয়েছেন, জনহিতের জন্য কাজ করতে হবে, জনগণের পাশে থাকতে হবে এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

তিনি উল্লেখ করেন, “আমরা সবসময় মসজিদ, মাদ্রাসা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছি এবং ভবিষ্যতেও করব। আমাদের লক্ষ্য হলো—প্রতিটি ঘরে ইসলামের আলো পৌঁছে দেওয়া, তবে সে ইসলাম যেন বিভ্রান্তির কারন না হয়।”

ধর্মের অপব্যবহার ও ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে তিনি মন্তব্য করে বলেন, “আমরা লক্ষ্য করি, আজকাল কিছু দল ইসলামের নাম দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। কেউ কেউ এমন দাবিও করে যে তাদের দলে ভোট দিলে জান্নাতে যাবে—এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। জান্নাত ও জাহান্নাতের মালিক একমাত্র আল্লাহ, তিনিই ঠিক করবেন কে কোথায় যাবে।”

বকুল আরও বলেন, “আগামী নির্বাচনে উপস্থিত সব ভোটারকে সচেতনভাবে ভোট দিতে হবে। কেউ যদি আপনাকে ভোটের জন্য প্রশ্ন করে, তাহলে বলবেন, এখন পর্যন্ত তারা কোথায় ছিলেন, জনগণের জন্য কী কাজ করেছেন।” সমাজে সাম্প্রদায়িক ঐক্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার ক্ষেত্রে ইসলামী মূল্যবোধের পুনঃস্থাপনেও গুরুত্বারোপ করেন বকুল, বলেন, “আমাদের সন্তানদের মধ্যে ঈমানি শক্তি ও মানবিকতা গড়ে তুলতে হবে। মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষার কেন্দ্র, সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মসজিদ কমিটির সভাপতি শেখ আব্বাস ফকির, সাধারণ সম্পাদক শেখ বাসিত আহম্মেদ মিঠু, মসজিদের হুজুর মাওলানা আব্দুস সাত্তারসহ এলাকার বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লি ও নেতৃবৃন্দ।

বক্তারা বায়তুল নাজাত নূরানী একাডেমীটিকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo