1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

আপনি এত টাকা দিয়ে কী করবেন? শাহরুখ খানকে ধ্রুব রাঠীর প্রশ্ন

  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার স্বীকৃতি পেয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান। তবে সম্প্রতি এই বিপুল সম্পদ ও পানমশলার বিজ্ঞাপন নিয়ে গভীরকে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠী। তাঁর এক ভিডিওতে তিনি শাহরুখের অসংখ্য কোটি টাকার সম্পদ এবং কেন তিনি ক্ষতিকর পানমশলার বিজ্ঞাপন করেন, তা নিয়ে আলোচনা করেছেন।

ধ্রুব রাঠী সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শাহরুখ বর্তমানে প্রায় ১.৪ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকার মালিক। এত বিশাল পরিমান অর্থের কল্পনা করাও কঠিন, সেটাই তিনি উপস্থাপন করেন।

ভিডিওত তিনি জানান, এই পরিমাণ অর্থ ব্যাংকে রাখলে বছরে কেমন সুদ পেতেন এবং এর সাথে তার মোট খরচ কত হতে পারে, তার তুলনামূলক হিসাবও দেন। এরপরই মূল প্রশ্নটি তুলে ধরেন—তাহলে কি একদমই এত অর্থের প্রয়োজন ছিল শাহরুখের? তিনি জিজ্ঞেস করেন, ‘ আপনি কি নিজের মনের ভিতরে প্রশ্ন করেন, এত টাকা দিয়ে আপনি আসলেই কী করবেন?’

ধ্রুব রাঠী বলেন, ‘শাহরুখ খানের কাছে আমার একটাই প্রশ্ন–– এই পরিমাণ অর্থ কি অপ্রয়োজনীয় নয়? যদি এই বিপুল অর্থই যথেষ্ট হয়, তাহলে পানমশলার মতো ক্ষতিকর একটি পণ্যের বিজ্ঞাপন করার জন্য এর প্রয়োজন কী?’ এই প্রশ্নটি মনে দাগ কাটে অনেকেরই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo