1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রখর হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় কন্নড় অভিনেতার মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজু তালিকোট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তিনি সোমবার (১৩ অক্টোবর) উডুপির মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এই অকাল মৃত্যুতে কন্নড় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন রাজু। সম্প্রতি উডুপির হেবরি এলাকার একটি কন্নড় সিনেমার শুটিংয়ের জন্য সেখানে ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে শুটিং শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। তবে মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন।

রাজুর অসুস্থতার বিষয়ে কন্নড় অভিনেতা শাইন শেঠি বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা বাঁচাতে পারেননি। মুহূর্তের মধ্যে তাঁর মৃত্যু হয়।

রাজুর ছেলে জানিয়েছেন, তাঁর শেষকৃত্য আগামীদিনে বিজাপুরের সিন্ধগী তালুকের চিক্কাসিন্দগীতে অনুষ্ঠিত হবে।

রাজু তালিকোটার পুরো নাম রাজেসাবা মাকতুমাসাব তালিকোটি। তিনি কর্ণাটকের বিজয়পুর জেলা সিন্দগী তালুকের চিক্কাসিন্দগী গ্রামের বাসিন্দা। তার বাবা-মাও নাট্যশিল্পী ছিলেন। মাত্র সাত বছর বয়সে বাবার প্রতিষ্ঠিত ‘শ্রীগুরু খাসগটেশ্বর’ নাট্য সংঘে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে তিনি থিয়েটার অঙ্গনে নিয়মিত কাজ করে গেছেন।

তিনি ‘মানসারে’, ‘পঞ্চারঙ্গি’, ‘লাইফ ইজ দ্যাট’, ‘রাজধানী’, ‘আলেমারি’, ‘ময়না’ এবং ‘টোপিওয়ালা’সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রয়াত এই অভিনেতা ‘বিগ বস কন্নড়’-এর সপ্তম সিজনে অংশগ্রহণ করেছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo