1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ভারতের সুপরিচিত অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। বুধবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। পঙ্কজ ধীর মূলত টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’ এর কর্ণ চরিত্রের মাধ্যমে স্বীয় অবস্থান করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। কিছু মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অস্ত্রোপচার করা হয়, তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, তার মৃত্যু নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহঅভিনেতা অমিত বহাল। ভারতের সিনেমা ও টেলিভিশন শিল্পের সংগঠন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তার শেষকৃত্য মঙ্গলবার বিকেলে মুম্বাইয়ে সম্পন্ন হবে। পঙ্কজ ধীর শুধু টেলিভিশনেই নয়, বলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন। তার অভিনীত ছবি মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জমিন’, ‘সোলজার’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ওয়েব সিরিজেও কাজ করেছেন, যার মাধ্যমে তার অভিনয় জীবনের দিগন্ত আরও প্রসারিত হয়। তার এই অকাল মৃত্যু মানুষের জন্য অপূরণীয় ক্ষতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo