1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

এইচএসসিতে ফেল করেছেন পেসার মারুফা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ ফল প্রকাশ করে। এবারের ফলাফলে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম। এত বড় অপ্রত্যাশিত ফলাফলে অনেকেরই হতাশা বেড়েছে।

এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন ক্রীড়াবিদও। তাদের মধ্যে বাংলাদশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার অন্যতম। বর্তমানে তিনি ভারতের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছেন। তবে দুঃখের কথা, এইচএসসি পরীক্ষায় তিনি একটি বিষয়ে ফেল করেছেন।

বিকেএসপি’র ভাইস প্রিন্সিপাল শামীম সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ভুগোল বিষয়ে মারুফাকে ফলাফলে অনির্দিষ্ট দেখাচ্ছে। আমাদের কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’

অপরদিকে, বিকেএসপি থেকে এই বছর ৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে বাস্কেটবল বিভাগে শাহরিয়র সব বিষয়ে জিপিএ-৫ লাভ করেছেন। অন্যরা হলেন, টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা।

শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo