1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনশৃঙ্খলা উন্নয়ন সম্ভব নয়

  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনার অধিকাংশ আলোচিত হত্যার পথশিল্পিরা এখনও ধরা পড়ছে না। এর ফলে খুনখারাবি অব্যাহত থাকছে। প্রতিদিন কোথাও না কোথাও হত্যাকাণ্ড, গুলি চালনা বা কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। এই অসহনীয় পরিস্থিতিতে খুলনা নগরীর মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে গত ১৪ মাসে খুলনায় মোট ৩৮টি লাশ পড়েছে। এর মধ্যে ১৩টি বা প্রায় ৩৪ শতাংশ হত্যা মাদক কারবার ও আধিপত্যের সঙ্গে জড়িত। নগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যাকাণ্ডের অধিকাংশ আসামি এখনও শনাক্ত বা গ্রেফতার হয়নি। মাঠ পর্যায়ে পুলিশের নিষ्क্রিয়তা, হত্যার আসামিদের ধরা না পড়া, সামাজিক অস্থিতিশীলতা, অস্ত্র ও মাদকের সহজলভ্যতা, এবং সহযোগিতার অভাব খুলনা শহরকে অস্থির করে তুলেছে। গত শুক্রবার বিকেলে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণের পর রূপসা ট্রাফিক মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। টুটপাড়া সেন্ট্রাল রোড থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপসা ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo