1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সৌদি আরবের উদ্যোগে ওমরাহ পালনে সব ভিসাধারীদের জন্য সুখবর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সৌদি আরব এই ঘোষণা দিয়েছে যে, এখন থেকে সব ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এটি এক বড় পদক্ষেপ যা আরও সহজ করবে মুসল্লিদের জন্য ওমরাহর প্রক্রিয়া। সোমবার (৬ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য দিয়েছে, যা গালফ নিউজের খবরে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ওমরাহর প্রক্রিয়া আরও স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যকর করা হবে। এই উদ্যোগটি নেওয়া হয়েছে, হজ ও ওমরাহ সেবার মান উন্নয়ন এবং অভিযানের বহুমাত্রিক বিস্তারের অংশ হিসেবে। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০-এর পরিকল্পনারও একটি অংশ।

যেসব ভিসার মাধ্যমে ওমরাহ পালন সম্ভব, সেগুলো হলো ব্যক্তিগত ও পারিবারিক ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মভিসা এবং অন্যান্য সব ধরণের ভিসাধারীরা এখন থেকে ওমরাহর সুযোগ পাবেন।

মন্ত্রণালয় জানায়, ‘বিশ্বের সবাই যাতে সহজে, স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সাথে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ এর পাশাপাশি, নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে ভ্রমণকারীরা সরাসরি প্যাকেজ নির্বাচন, অনুমোদন এবং সময় নির্ধারণ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহর সময়সূচি পরিবর্তন, বিভিন্ন পরিষেবা বুকিংসহ অন্যান্য সুবিধাও পাবেন অনেকে।

প্রসঙ্গত, পবিত্র দুই মসজিদ—মক্কার আল হারাম মসজিদ ও মদিনার নাবী মসজিদ—রক্ষক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান মুসল্লিদের সুরক্ষা, আধ্যাত্মিকতা এবং সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তারা উচ্চমানের সেবা দিয়ে সব মুসল্লি যাতে নিরাপদ ও সন্তুষ্ট থাকেন, সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo