1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

কাপ্তাইয়ে দু’টি নৌকাডুবি: শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রাঙামাটির লংগদু ও নানিয়ারচর এলাকার কাপ্তাই হ্রদে এক দিনের মধ্যে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে ঝড়ের কারণে। ঘটনার সময় উপস্থিত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। জানা গেছে, এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং দুই জনের সন্ধান চলছে।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝোড়ো হাওয়ার কারণে রাঙামাটির লংগদু এলাকার বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদমে একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত মাত্র ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতে উদ্ধারকাজে মোট ৫ জন নিখোঁজের মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন, ১ অক্টোবর, সকালে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়।

অপরদিকে, একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। সেই নৌকায় ৬জন যাত্রী ছিলেন, তবে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে, তবে এখনও দুজনের সন্ধান মেলেনি। ডুবুরি দল ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দ্রুত ও সাহাসীক পদক্ষেপের ফলে দুর্ঘটনার পর স্বল্প সময়ের মধ্যেই উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা নয়, মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo