1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৩ পাচারের শিকার বাংলাদেশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: সামনে সবকিছুর দাম বাড়বে, মোকাবিলায় সরকার কাজ করছে — মির্জা ফখরুল কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের নাম-পরিচয় নিশ্চিত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা কুমিল্লার পদুয়ার বাজার ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের নাম-পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা কুমিল্লায় ট্রেন ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান

কাপ্তাইয়ে দু’টি নৌকাডুবি: শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রাঙামাটির লংগদু ও নানিয়ারচর এলাকার কাপ্তাই হ্রদে এক দিনের মধ্যে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে ঝড়ের কারণে। ঘটনার সময় উপস্থিত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। জানা গেছে, এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং দুই জনের সন্ধান চলছে।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝোড়ো হাওয়ার কারণে রাঙামাটির লংগদু এলাকার বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদমে একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত মাত্র ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতে উদ্ধারকাজে মোট ৫ জন নিখোঁজের মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন, ১ অক্টোবর, সকালে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়।

অপরদিকে, একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। সেই নৌকায় ৬জন যাত্রী ছিলেন, তবে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে, তবে এখনও দুজনের সন্ধান মেলেনি। ডুবুরি দল ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দ্রুত ও সাহাসীক পদক্ষেপের ফলে দুর্ঘটনার পর স্বল্প সময়ের মধ্যেই উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা নয়, মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo