1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ

  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশকে অসাম্প্রদায়িক, সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল ধর্মের মানুষকে একত্রিত করে শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. মনা আরও বলেন, বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ দফা হলো ধর্মীয় স্বাধীনতার মানোন্নয়ন। বাংলাদেশে যেখানে যে ধর্মের উৎসব হোক—মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান—সেগুলোর প্রতি বিএনপি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করে। এর ফলে আসল অর্থে একটি সম্প্রীতির সমাজ গড়ে উঠবে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সরকার ধর্মীয় সম্প্রীতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। যখনই কোনো মন্দিরে হামলা বা অস্থিতিশীলতা দেখা গেছে, তাকে বিএনপি’র ওপর চাপানো হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আসলে দেখা গেছে—এসব হামলা আওয়ামী লীগ নিজেরাই চালিয়েছে, যাতে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়। যারা হিন্দু সম্প্রদায়ের প্রতি আস্থা প্রকাশ করেছেন, তাদের জন্য তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় আপনাদের ‘সংখ্যালঘু’ বলেছে। কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারમ‍্যান তারেক রহমান কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করেন না। তারা আপনাদের ভাই, প্রতিবেশী, পরিবারবর্গ এবং সন্তান হিসেবে দেখেন। বিএনপি অঙ্গীকার করে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে। অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo