1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কেসিসির প্রশাসকের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা

  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। নিজের বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ও প্রাচীন ধর্মীয় উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের সংস্কৃতি, ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপন করে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম, যা দেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে। তিনি আরও উল্লেখ করেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে এবং সবাইকে একসাথে থেকে এই উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহ্বান জানান। তিনি বিশ্বাস প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সমাজে প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করে তুলবে। দুর্গোৎসব যাতে সুষ্ঠু, আনন্দময় এবং নিরাপদ পরিবেশে পালিত হয়, সেজন্য তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo