1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

নগরীতে ১২ মামলার আসামী গলাকাটা রনি গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নগরীতে ১২ মামলার অন্যতম আসামী গলাকাটা রনি মহানগর গোয়েন্দা বিভাগ কর্তৃক গ্রেফতার হয়েছে। এ সময় তাকে থেকে একটি পিস্তল, ম্যাগজিন এবং গুলিসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিশেষ অভিযান চালিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম, যার নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে নগরীর গোবরচাকা মেইন রোডের (খালাশি বাড়ির মোড়) রফিকের চায়ের দোকানের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সেখানে আশরাফুল করিম ওরফে রনি, যিনি গালাকাটা রনি নামে পরিচিত, তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলের বাড়ি বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামে, তিনি মৃত কামরুল এবং ফরিদা বেগমের ছেলে।

গোয়েন্দা পুলিশের জানান, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন।

তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার কার্যক্রমের বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo