1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ শিক্ষক প্রাণ হারালেন

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও কলেজ শিক্ষক সূর্যকান্ত রায় মারা গেছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের ইটাগাছা এলাকায়, ভারতের ভিসা অফিসের সামনে। নিহত সূর্যকান্ত রায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পারশেমারী গ্রামের মৃত অমূল্য রায়ের ছেলে। তিনি দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। চাকরি সূত্রে তিনি সাতক্ষীরা শহরের রথখোলা এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, বেলা আড়াইটার দিকে কলেজ শিক্ষক সূর্যকান্ত রায় ইটাগাছা এলাকার ভারতীয় ভিসা অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo