1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নূর খান: এক হাজার ৮০০ এর বেশি গুমের অভিযোগ পেয়েছি

  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গুমের শিকার হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে গঠিত অন্তর্বর্তী সরকারের গুম কমিশন এখন পর্যন্ত এক হাজার ৮০০ এর বেশি অভিযোগ পেয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ ভুক্তভোগীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে গুম দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘রিপ্রেশন টু রেভলিউশন’ শীর্ষক আলোচনা সভায় এই তথ্য প্রকাশ করেন গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান। তিনি বলেন, আমাদের তদন্তকারী কমিশন কোনও তদন্তের দায়িত্ব নেয় না। ফলে, এই কমিশনের পক্ষে রিমান্ড নেওয়া বা গ্রেপ্তার করার অনুমতি নেই। আমরা শুধুই তথ্য সংগ্রহের কাজ করছি। ভুক্তভোগী, সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কাজ চলছে। নূর খান আরো জানিয়েছেন, যারা এই গুমের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং নির্দেশনা দিতেন, তাদের অনেকেই এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ৩০০ জন ভুক্তভোগীকে ধরে নিয়ে গিয়েছিল কারা, সেই সম্পর্কে কিছু তথ্য কমিশনের কাছে স্পষ্ট হয়েছে। তবে গুমের শিকার ব্যক্তিদের আটকানোর পর কোথায় রাখা হয়েছিল এবং তারপর তাদের নিয়ে যাওয়া হয়েছিল কারা, সে বিষয়ে কিছু ফাঁক রয়ে গেছে। নূর খান আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্য থেকে কমিশন তাদের কাজের একটি অংশের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবে। তবে এক হাজার ৮০০ অভিযোগের পুরোপুরি প্রতিবেদন একবারে দেওয়া সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo