1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

মুক্তিযোদ্ধার নাম ভুয়ে সভা-সমাবেশ নয়: মুক্তিযোদ্ধা দল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির নামে সভা-সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে সতর্ক করেছে বিএনপি সমর্থক সংগঠন, মুক্তিযোদ্ধা দল। বুধবার সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। অর্থাৎ, এই কমিটির কোনও সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি এখন থেকে এই সংগঠনের কার্যক্রমে কোনো বৈধতা রাখেন না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য বা তাদের অনুসারীরা এখনও এই সংগঠনের নাম ব্যবহার করে অবৈধভাবে সভা-সমাবেশ করছে, স্থানীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণভাবে সংগঠনের শৃঙ্খলা বিরোধী এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ কারণেই, সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, কোনও সদস্য বা তার অনুসারীরা যদি সংগঠনের নাম ব্যবহার করে সভা বা বিবৃতি দেন, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংগঠনটি সবাইকে আহ্বান জানিয়েছে, বিভ্রান্ত না হয়ে সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো সম্মান করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে। তিনি উল্লেখ করেছেন, অতি দ্রুত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে, যা সংগঠনের কার্যক্রম সুন্দরভাবে চলার জন্য গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo