1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ভারতে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ, নেত্রকোনায় বিক্ষোভ

  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ভারতের বাংলাদেশের আগরতলাস্থ উপহাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ও ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা সংবাদ প্রচার বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের বড়বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু সাহা বলেন, নেত্রকোনায় এখন পর্যন্ত সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। সম্প্রতি এই জেলা নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বক্তব্য রাখেন, হেফাজত নেতা মাওলানা আব্দুল বারী, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, নেত্রকোনা পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহাসহ অন্যরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo