1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

ঘুস নিয়ে কমিটি গঠন, বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ভাঙ্গুড়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বেড়েই চলেছে। জেলা বিএনপির কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। রোববার দুপুরে আয়োজিত এই ঝাড়ু মিছিলে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে ঘুস বাণিজ্য এবং নিজের অনুগত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ তোলা হয়। এসময় তারা সমর্থকদের পোস্টার ব্যানার পুড়িয়ে জুতাপেটা করে।

জানা যায়, ১৪ নভেম্বর জেলা বিএনপি ২১ সদস্য বিশিষ্ট ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। অভিযোগ রয়েছে, এই কমিটির অধিকাংশ সদস্য মাসুদ খন্দকারের ঘনিষ্ঠ এবং অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত। কমিটি ঘোষণার পর থেকেই উপজেলা বিএনপি বিভক্ত হয়ে পড়ে। কারণ হিসেবে জানা যায় তারা দলের ত্যাগী জেল জুলুমের শিকার নেতাদের বাদ দিয়ে কমিটি করেছেন। যার কারণে তারা রোববার দুপুরে মাসুদ খন্দকারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ব্যানার নিয়ে মিছিল করেন। ভাঙ্গুড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা বিএনপি পার্টি অফিসের সামনে এসে মাসুদ খন্দকারের ছবিতে ঝাড়ু ও জুতাপেটা করে। ক্ষুব্ধ নেতাকর্মীরা তার ছবিতে প্রস্রাব করে প্রতিবাদ জানান এবং কমিটি বাতিলের দাবি তোলেন।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা আবু সায়েম সরকার অভিযোগ করেন, ‘মাসুদ খন্দকার টাকা নিয়ে নিজের লোকদের দিয়ে কমিটি গঠন করেছেন। এই কমিটিতে ত্যাগী নেতাদের কোনো মূল্যায়ন করা হয়নি। এটি বাতিল হওয়া উচিত।’

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, বিক্ষোভকারীরা বিএনপির নয় তারা আওয়ামী লীগের দোসর। আর কমিটি করায় কোন অনিয়ম দুর্নীতি করা হয় নাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo