1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

১৯ ব্যাক্তির বিরুদ্ধে মৌলভীবাজার কোর্টে ধর্ম অবমাননার মামলা

  • আপডেটের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

গত ৯ অক্টোবর মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালতে ১৯ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়। মামলার বাদী মো আবু বকর সিদ্দিক আজিজ হেফাজত ইসলামের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। এই মামলাকে ঘিরে আদালতে তীব্র উত্তেজনা দেখা যায় এবং হেফাজতের শত শত কর্মীরা আদালত প্রাঙ্গন ঘিরে রাখে। মামলা দায়েরের পর তারা নারায়ে তাকবীর আল্লহ হু আকবর বলে স্লগান দিতে দিতে দিতে শাহ মোস্তফা রোডের দিকে অগ্রসর হয়। এই সময় এই  মিছিল থেকে কিছু রিকশা ও গাড়ি ভাংচুর করা হয়।

আদালত সূত্রে জানা যায় মামলার বাদী মো আবু বকর সিদ্দিক আজিজ “অধার্মিক” নামক একটি ইসলাম বিদ্বেষী ম্যগাজিনের বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোডের ২৯৫ ধারাতে ধর্ম অবমাননার মামলা দাখিল করেন। এই মামলায় মূল আসামী এমডি সাইফুর রহমান নামক এক লেখককে মূল আসামী দেখানো হয়।

আরো জানা যায় যে এই উক্ত ম্যাগাজিনটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শান্তি প্রিয় ইসলামী জনতার আবেগের বিরুদ্ধে অত্যন্ত কদর্য ভাষায় ইসলামকে আক্রমণ করে লেখালেখি চালিয়ে আসছে। এমডি সাইফুর রহমান সম্পাদিত এই ম্যাগাজিনটির বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ বেশ পুরোনো। এই মামলাতে সর্বমোট ১৯ জন ব্যাক্তিকে আসামী করা হয়ঃ এমডি সাইফুর রহমান, অনুপ চক্রবর্তী, নিলুফার হক, রেহানা আক্তার, সোহাগ শংকরী, সৈয়দা মহসিনা ডালিয়া, নাইফুর রেজওয়ান, এমডি আরিফুল ইসলাম প্রান্ত, তোয়াহা তাশদিক ফিজা, উম্মে ইমন নিশু, শোভন রেজা, জেসিকা রাখি গোমেজ, জেরিন সুলতানা সানরামনি, জয় বিশ্বাস, মুবাশ্বিরিন মনোয়ারা, মস্তফা জামান খান, অতনু রায়, চিন্ময় দেবনাথ ও অরুনাংশু চক্রবর্তী।

এই ব্যাপারে বাদী মো আবু বকর সিদ্দিক আজিজের সাথে কথা যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই অধার্মিক ম্যাগাজিনটি ইসলামের শত্রু। এই ম্যাগাজিনের লেখকেরা ক্রমাগতভাবে প্রতিদিন ইসলামকে নানাভাবে অপমান ও অপদস্ত করে যায় কিন্তু সরকার কিংবা তাদের স্বরাষ্ট্র মন্ত্রনালয় একটি কথাও বলে না”

এই ব্যাপারে মূল আসামীদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo