1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : দুধরচকী

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

অবিলম্বে আসাদ নূর সহ ১২ জন ব্লগার-কে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাফিজ মাছুম আহমদ দুধরচক বলেন, ‘‘আমাদের দেশে এবং দেশের বাইরে কুলাঙ্গার নাস্তিকে ব্লগারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই কুলাঙ্গার নাস্তিক ব্লগার গুলো প্রতিনিয়ত নিজস্ব ব্লগ ও বিভিন্ন ম্যাগাজিনে দিনের পর দিন ধরে ইসলামের কটূক্তি করছে। তারা সারাবিশ্বে ছড়িয়ে থাকা দেড়শো কোটি মুসলমানের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) – এর নাম বেয়াদবির সাথে উচ্চারণ করে মহানবী ও ইসলামের নামে নানা ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য লিখার মত স্পর্ধা দেখিয়েছে। এছাড়াও মহাগ্রন্থ আল-কুরআন সম্পর্কেও মনগড়া বক্তব্য দিয়েছে।”

দুধরচকী বলেন, কুলাঙ্গার ব্লগাররা বারবার ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে জঘন্য কটূক্তি ও কুৎসা রটিয়ে বাংলাদেশের সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। তারা ইসলামী চেতনাবোধ ও বিশ্বাসের বিরুদ্ধে জঘন্য বিষোদ্গার করে যাচ্ছে। তারা ঘৃণার চর্চা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাংলাদেশের শত্রুদের ক্রীড়নক হয়ে কাজ করছে। বাংলাদেশের শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটূট রাখার স্বার্থে নাস্তিক ব্লগার – আসাদ নুর, সুব্রত শুভ, শোভন রেজা, জয় বিশ্বাস, নিলুফার হক, নাদিয়া ইসলাম, সাইফুর রহমান, সোহাগ শংকরী, আরিফুল ইসলাম প্রান্ত, মিজানুর রহমান, নাফিউর রেজওয়ান, শাহ আলম মিয়া – এদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি তাদের ইন্ধন যোগাতে পর্দার আড়াল থেকে কারা কারা কলকাঠি নাড়ছে, সঠিক অনুসন্ধান করে সেটা খুঁজে বের করতে হবে। যাতে আগামীতে এ ধরণের চক্রান্তে শামিল হওয়ার সুযোগ ও দুঃসাহস কেউ দেখাতে না পারে।

দুধরচকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান। তিনি একজন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নিয়মিত তাহজ্জুদ নামাজ ও কুরআন তেলাওয়াত করেন। তাই ধর্মপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি ইসলামের শত্রু ও নাস্তিক ব্লগারদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। যত দ্রুত সম্ভব এই কুলাঙ্গারদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। কলিজায় হাত দিয়েছে এই বেয়াদবগুলো। আমার নবী রহমাতুল্লিল আলামীন মুস্তফা কে নিয়ে অকাট্য ভাষায় কথা বলেছে। এগুলো কোনোদিন বিশ্বের কোন মুসলমান মেনে নিতে পারবে না। তাই বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই তাকে গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির জোর দাবী জানাচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo