1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘হল ভাড়া নিয়ে-ছবি তুলে বলবে আমার সিনেমা কানে গিয়েছিল’

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩

কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার ৯টি ছবি প্রদর্শিত হয়েছে কানে। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’-র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একেএকে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো ছবি কানের অফিসিয়্যাল সিলেকশনের অংশ থেকেছে। এবার কান চলচ্চিত্র উৎসব নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন নওয়াজউদ্দিন। এই চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন ‘সেক্রেড গেমস’ তারকা।

নওয়াজ মনে করালেন, কান চলচ্চিত্র উৎসব চলাকালীন সেখানে ছবি প্রদর্শিত হওয়া মানেই সেটি ছবি উৎসবে মনোনীত হয়েছে এমনটা ভাবা উচিত নয়। যে কেউ চাইলে অডিটোরিয়াম ভাড়া করে ‘নিজেদের লোকজন’কে কানে ডেকে ছবি দেখাতে পারে এবং তারপর ঘোষণা করাই যায়, `আমাদের এই ছবি কানে গিয়েছিল’।
আপতত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম এডিশন অনুষ্ঠিত হচ্ছে ফ্রেঞ্চ রিভারায়। চলবে আগামী ২৭শে মে পর্যন্ত। চলতিবছর অনুরাগ কশ্যপের ‘কেনেডি’ এবং কানু বহেলের ‘আগরা’, এই দুই ভারতীয় ছবি প্রদর্শিত হয়েছে এই ফেস্টিভ্যালে।

কান নিয়ে কথা বলতে গিয়ে ‘দ্য লল্লনটপ’কে নওয়াজ জানান, ‘আসলে ব্যাপারটা হল, আপনি চাইলেই নিজের ছবিকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ছবি না হলেও চলবে। সেখানে অডিটোরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, নিজে লাল গালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোককে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, ‘আমাদের ছবি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে’।

এরপর অভিনেতা বলেন, ‘আমি সত্যিই জানি না অর্ধেক মানুষজন কী করতে ওই ছবি উৎসবে যায়। কানে কোনও ছবি সমাদৃত হলে দর্শকমহলেও তা সাড়া ফেলবে এটা ভুল ধারণা।

নিজের ছবির উদাহরণ টেনে তিনি বলেন, `মিস লাভ’ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছিলেন কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

নওয়াজকে শেষ দেখা গিয়েছে সুধীর মিশ্রার ‘অফওয়া’ ছবিতে। আজই (শুক্রবার, ২৬শে মে) মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের নায়িকা নেহা শর্মা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo