1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

‘আর অপেক্ষায় রাখবো না’

  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের ‘পাঠান’ সিনেমাটি। এই সিনেমাটির মাধ্যমে চতুর্থবারের মতো একসঙ্গে পর্দায় আসছে এই জনপ্রিয় জুটি। যে কারণে সিনেমাটি ঘিরে দর্শক-ভক্তদের কৌতুহলেরও শেষ নেই। 

এরইমধ্যে ‘পাঠান’ সিনেমায় দীপিকা-শাহরুখের লুক নজর কেড়েছে নেটিজেনদের। এমনকি সিনেমাটির ট্রিজারও দারুণ সাড়া ফেলে সিনেপ্রেমীদের মাঝে। এরপর থেকেই তারা অপেক্ষায় আছে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার। এবার প্রেক্ষাগৃহে আসার তারিখসহ সিনেমাটির পোস্টার শেয়ার করে অপেক্ষার অবসান ঘটালেন দীপিকা-শাহরুখ।

সিনেমাটির পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘আর অপেক্ষায় রাখবো না, ২৫ জানুয়ারি আসছি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। তো আর দেরি কেন! প্রস্তুতি শুরু হোক।’ শাহরুখ লিখেছেন, ‘সিটবেল বেঁধেছেন? ২৫ জানুয়ারি বড়পর্দায় পাঠান উদযাপন উপভোগ করুন। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে পাঠান।’

উল্লেখ্য, ‘পাঠান’ শাহরুখ-দীপিকা জুটির চতুর্থ প্রজেক্ট। দীপিকা পাডুকোন শাহরুখ খানের বিপরীতে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় আত্মপ্রকাশ করেন। এরপর তারা ‘হ্যাপি নিউইয়া’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। প্রতিটি সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তবে এই প্রথম জন আব্রাহাম ও শাহরুখকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। সবকিছু মিলিয়ে সিনেমাটি বক্স অফিস মাত করবে বলেই মনে করছেন সিনেবোদ্ধারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo