1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

বিএনপির সমাবেশে আওয়ামী লীগ ধারে কাছেও যাবে না: কাদের

  • আপডেটের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারে কাছেও যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৮ তারিখ থেকে ৬ তারিখে করা বিএনপির আন্দোলনের ফসল নয়, এটা শেখ হাসিনার নৈতিকতার ফসল।’

এ সময় ১০ ডিসেম্বরের সমাবেশে কোনো দুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও তাদের ধারে-কাছে যাবে না।
উল্লেখ্য, ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর জাপান সফরে যাওয়ার কথা থাকায় ৩ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়। পরে অবশ্য প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল হয়। এ কারণে আগামী ৮ ও ৯ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হয়।
৮ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এখন বিএনপির সমাবেশের কারণে ছাত্রলীগের সম্মেলন ৬ ডিসেম্বর এগিয়ে আনা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo