1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চমক নিয়ে আসছে যৌথ প্রযোজনার ‘স্পর্শ’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

দীর্ঘ বিরতির আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ছবি। যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘স্পর্শ’ নামে এই ছবিটি করছেন নিরব হোসেন। ইতোমধ্যে তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন স্পর্শ ছবিটি বানাতে যাচ্ছেন। পরিচালনা করবেন অনন্য মামুন ও অভিনন্দন দত্ত।

জানা গেছে, ভারতে ছবিটি শুটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই। এতে নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা, যা দ্রুতই জানানো হবে বলেছেন বাংলাদেশ অংশের নির্মাতা অনন্য মামুন।

নিরব বলেন, বহু বছর পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমরা সব নীতিমালা মেনটেইন করে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।

নিরব বর্তমানে অভিনয় করছেন ‘জয় বাংলা ধ্বনি’ নামে একটি ছবিতে। শরীয়তপুরে জলছে ছবিটির শুটিং । তার বিপরীতে আছেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। গুরুত্বপূর্ণ একটি চরিত্র করছেন আসাদুজ্জামান নূর। ছবির গল্প লিখেছেন শাহজাহান খান। পরিচালনা করছেন খ ম খুরশীদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo