1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নাস্তিক ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৫শে অক্টোবর রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে “এথিস্ট নোট” নামক ম্যাগাজিনের লেখক খায়রুল্লা খন্দকার নামক এক ব্যক্তি সহ ১১ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। মামলার বাদী মামুনুল হক একজন সক্রিয় হেফাজত-এ ইসলাম এর কর্মী। জানা গেছে এই ম্যাগাজিন দীর্ঘদিন ধরেই অনলাইন সহ অফলাইনে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা রটিয়ে আসছিলো। চীফ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এই মামলাটিকে গুরুত্বপূর্ণ হিসেবে সংজ্ঞায়িত করে ডিআইজি, পিবিআই -কে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে মামলার তদন্ত প্রতিবেদন দেবার তারিখ ১৪ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। মামলাটির নম্বর ৭৮৫/২০২২।

এদিকে এই মামলাকে ঘিরে গত ২৫শে অক্টোবর আদালতে ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা যায়। আদালতে হেফাজত-এ ইসলামের কর্মী সহ জামাত ও বিভিন্ন ইসলামী দলের কর্মীদের ব্যাপক ভীর লক্ষ্য করা যায়। ইতি পূর্বে এই ম্যাগাজিনের ওয়েবসাইট বি টি সি এল থেকে বাতিলেরও সুপারিশ করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

এই মামলার প্রধান আসামী সম্পাদক খায়রুল্লা খন্দকার। মামলার অন্য আসামিরা হলেন – রেহানা আক্তার, জেরিন সুলতানা সানরামনি, তোয়াহা তাশদিক ফিজা, অরুনাংশু চক্রবর্তী , সোহাগ শংকরী, অনুপ চক্রবর্তী, এম ডি সাইফুর রহমান, জেসিকা রাখি গোমেজ, চিন্ময় দেবনাথ, জয় বিশ্বাস।

এই ব্যাপারে মামলার বাদী মামুনুল হক-এর সাথে কথা বলা হলে তিনি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, আমরা দেশের আইন মেনে মামলায় এসেছি। যদি সরকার এই ব্যাপারে ব্যবস্থা না নেন তাহলে আমরাই তৌহীদী জনতা এই কুলাঙ্গারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

এইদিকে এই মামলাকে ঘিরে আদালত পাড়ায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্থা ব্যবস্থা ও উপচে পড়া ভিড়। আদালত পাড়ায় হেফাজত-এ ইসলাম এর কর্মীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত করে রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo